গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Malda মোথাবাড়িকাণ্ডে অ্যাকশন এনআইএ-র

    মোথাবাড়িকাণ্ডে অ্যাকশন এনআইএ-র

    0
    50
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদার মোথাবাড়িতে পৌঁছে তদন্ত শুরু করে দিল এনআইএ-র টিম। ৩ দিন মোথাবাড়িতেই থাকবে এনআইএ। ৬ এপ্রিল সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করবে এনআইএ।

    শুক্রবার বিকেলে পৌঁছেই ২৪ জনের এনআইএ-র বিশাল টিম মোথাবাড়ি থানায় পৌঁছয়। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মোথাবাড়ি মোড়ে যান। কালিয়াচকের এসডিপিওর সঙ্গে কথা বলেন। কোথায় কখন কোন সময়ে কি ঘটেছিল, কারা এর সঙ্গে জড়িত, কি উদ্দেশ্যে এমনটা করা হয়েছিল। কার্যত টাইমলাইন ধরে তদন্ত শুরু করেছেন এনআইএ অফিসাররা। এলাকার স্কেচ, কোন কোন পজিশনে সিসিক্যামেরা রয়েছে সেগুলো নোটডাউন করেন। এরপর এনআইএ-র পৌঁছে যায় ঘটনাস্থল বিডিও অফিসে। কথা বলেন বিডিও অফিসের কর্মীদের সঙ্গে। কোন কোন ঘরে বিচারকরা কাজ করছিলেন। কতক্ষণ আটকেছিলেন। সেই সময় নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন। বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ সবটাই খতিয়ে দেখেছেন এনআইএ অফিসাররা। বৃহস্পতিবারই মালদার মোথাবাড়িকাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে এনআইএকে। দায়িত্ব পেয়েই রাজ্যে পৌঁছেছেন এনআইএ-র আইজি সনিয়া সিং। মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেয়।

    বিচারকদের আটকে রাখা, হামলার ঘটনায় সিবিআই বা এনআইএকে দিয়ে তদন্ত করার প্রস্তাব দেয়। রাতেই বৈঠকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় মোথাবাড়িকাণ্ডের তদন্ত করবে এনআইএ।