গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি মুখ্যমন্ত্রীর

    এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি মুখ্যমন্ত্রীর

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    ওই পোস্টে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন খড়দহ থানার অন্তগত পানিহাটির মহাজাতিনগরে বছর ৫৭-র প্রদীপ কর এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। সুইসাইড নোটে তাঁর মৃত্যুর কারণ এনআরসি বলে উল্লেখ করেছেন। পরিবারের দাবি ভারতে জন্মালেও এনআরসি আতঙ্কে ভুগছিলেন প্রদীপ কর। সোমবার এসআইআর ঘোষণা হতেই উদ্বেগে ছিলেন। রাতে খাওয়াদাওয়ার পর নিজের ঘরে শুতে গিয়েছিলেন। এরপর সকালে ঘরের মধ্য থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনা সামনে আসতেই সেখানে গিয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির ভয় এবং ভাগাভাগির রাজনীতির পরিণতি বলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এনআরসি-র আতঙ্কের কথা সুইসাইড নোটে উল্লেখ রয়েছে। মিথ্যে ছড়িয়ে নাগরিকদের ভয় দেখাচ্ছে বিজেপি। মানুষ এখন নিজের অস্তিত্ব নিয়েই শঙ্কিত।
    দিল্লিতে বসে ভারতীয়দের বিদেশি আখ্যা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এই হৃদয়হীন খেলা বন্ধ করুক কেন্দ্র।