
ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন সিপি মনোজ ভর্মা। স্বেচ্ছাসেবী সংস্থা প্রণামের অনুষ্ঠানে তিনি বলেছেন মানুষের মনে ঢুকে গিয়েছে কেউ অ্যারেস্ট করে নিয়েছে।
তাঁর দাবি ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি তো ভার্চুয়াল। এতে ভয় পাওয়ার কি আছে। মানুষকে আরও সতর্ক হতে হবে। সিপি আরও বলেছেন ২০২৪-র থেকে সাইবার অপরাধের সংখ্যা অনেকটাই কমেছে। ২০২৪-এ ২ হাজার কোটি টাকারও বেশি খুইয়েছিলেন কলকাতাবাসী।
২০২৫-এ সেই সংখ্যাটা ৬০-৭০ কোটি টাকার বেশি কমেছে। রিকোভারি রেটও বেড়েছে। লাগাতার প্রচাবে মানুষ সতর্ক হওয়ায় কাজ হয়েছে বলে দাবি করেছেন মনোজ ভর্মা।









