
২৬ তম কেবল টিভি শো-র শেষদিনে ভিড় উপচে পড়েছে স্টলে স্টলে। বিভিন্ন প্রযুক্তির খোঁজ তো ছিলই, তার সঙ্গে টক শো-র আয়োজন করা হয়।
টক শোয়ের মাধ্যমে কেবল কানেকশনকে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করা যায় এবং সমস্যা দূর করা যায় সেই সম্পর্কে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রধান অতিথি উপস্থিত ছিলেন পিডব্লুসি-র চেয়ারম্যান সমীর কানেগাওকর। পরমা আইল্যান্ডের মিলন মেলার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে ৩ দিন ধরে চলা এই মেলায় নতুন প্রযুক্তি এবং শিল্প সহায়ক যন্ত্রপাতি নিয়ে ৯০টি স্টল ছিল। সেখানে কেবল কানেকশন, ব্রডব্যান্ড, নেটওয়ার্কিং, সার্ভিলেন্স, ওটিটি-র মত টেকনোলজিক্যাল আপডেট সংক্রান্ত তথ্য এবং প্রদর্শিত হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত কেবল অপারেটর, ব্রডব্যান্ড সাভিস প্রোভাইডার, এমএসও এবং ব্রডকাস্টাররা নতুন প্রযুক্তির খোঁজ নিয়েছেন।
পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রচুর কেবল অপারেটররা মেলায় যোগ দিয়েছিলেন।








