গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Top News শুভেন্দু-রেখাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দিলীপের

    শুভেন্দু-রেখাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দিলীপের

    0
    157
    ছবি সৌজন্যে :ফেসবুক

    রামমন্দিরে পুজো, এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ। পাশে ছিলেন শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, স্ত্রী রিঙ্কুও।

    খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার সময় রাস্তা কার্যত গেরুয়া স্রোতের রূপ নেয়। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একে অপরকে পাগড়ি মালা পরিয়ে দিয়েছেন। ২০১৬ সালে খড়গপুর সদর থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ২০১৯-এ দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে ওই কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির। এরপর একুশের নির্বাচনে বিজেপি ফের ওই কেন্দ্রে জয়ী হয়। যদিও ২০২৪-এ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। দিলীপ ঘোষ জানিয়েছেন খড়গপুরে এই নিয়ে তৃতীয়বার মনোনয়ন জমা দিয়েছেন। ভোটে জিতে নতুন খড়গপুর বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

    এদিকে শুভেন্দু অধিকারী বলেছেন খড়গপুর থেকে ৫০ হাজার ভোটে জিতবেন দিলীপ ঘোষ। অবিভক্ত মেদিনীপুরে ৩৫টা সিটের মধ্যে ৩২ টা সিটে বিজেপি জিতে রয়েছে, লড়াই হবে মাত্র ৩টে সিটে।