
দুর্গাপুরে ওড়িশার মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ খুবই ঘৃণ্য এবং বেদনাদায়ক। নির্যাতিতার দ্রুত আরোগ্য কামনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, এই ধরনের লজ্জাজনক ঘটনা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ সমাজে কোনও স্থান নেই। তাঁর সংযোজন, এই ভয়াবহ অপরাধের সুষ্ঠ তদন্ত, দ্রুত ব্যবস্থা এবং অপরাধীদের কঠোরতম শাস্তি হোক। উল্লেখ্য, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটাকে অত্যন্ত নিন্দনীয় এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন।









