গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs গঙ্গাসাগরের আকাশে রহস্যজনক আলো

    গঙ্গাসাগরের আকাশে রহস্যজনক আলো

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ করা গিয়েছিল। এই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় রহস্যময় আলো দেখতে পাওয়া গিয়েছে।
    গঙ্গাসাগর, মৌসুনী ও বকখালি, ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পান এলাকাবাসীরা। আনুমানিক বারোটা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের। স্থানীয়দের প্রাথমিক অনুমান, এটি ড্রোনের আলো। কিন্তু রাতে উপকূলীয় এলাকায় দুই থেকে তিনটি ড্রোন রহস্যময়ভাবে ঘোরাঘুরি করতে থাকে। এমনকী, গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপর বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায়। এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা ছবি মোবাইল বন্দি করেন। এ বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছেন।
    সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেছেন, এরকম একটি খবর পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।