গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গাজায় যাবেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ

    গাজায় যাবেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ

    0
    246
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গাজায় কিছু মানবিক সাহায্য পৌঁছে দিতে এবং ইজরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে ওই এলাকায় যাচ্ছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর সঙ্গে আছেন গেম অব থ্রোনস অভিনেতা লিয়াম কানিংহাম। মোট ১২ জনের একটি দল ম্যাডলিন নামে একটি জাহাজে করে রবিবার গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে।
    জাহাজটি দক্ষিণ ইতালির সিসিলির কাটানিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে গাজা উপকূল পৌঁছানোর চেষ্টা করবে। গাজায় চলা মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি সমাজসেবী সংস্থার এই উদ্যোগ।
    যাত্রা শুরুর আগে সাংবাদিকদের সামনে থুনবার্গ জানিয়েছেন, যতই প্রতিকলতা আসুক না কেন, চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ সেই মুহূর্তে সেই চেষ্টা বন্ধ করা হবে, সেই মুহূর্তে মানবতা হারিয়ে যাবে। থুনবার্গের গণহত্যার দাবিকে অবশ্য অস্বীকার করেছে ইজরায়েল।