গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata স্বর্ণ ব্যবসায়ী খুন, চার্জশিটে ‘পলাতক’ প্রশান্ত বর্মন

    স্বর্ণ ব্যবসায়ী খুন, চার্জশিটে ‘পলাতক’ প্রশান্ত বর্মন

    0
    51
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে খুনে আদালতে দেওয়া চার্জশিটে পলাতক বলা হয়েছে অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ। ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খালপাড় থেকে দেহ উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার।

    সেই ঘটনার ৯০ দিনের মাথায় চার্জশিট জমা পড়েছে। ওই চার্জশিটে প্রশান্ত বর্মণের সহযোগী তুফান থাপা, রাজু ঢালি, সজল সরকার, গোবিন্দ সহকার এবং বিবেকানন্দ সরকার এই ৫ জনের নামের উল্লেখ থাকলেও প্রশান্ত নাম নেই। যদিও তদন্তকারীরা জানিয়েছে পরে অতিরিক্ত চার্জশিটে প্রশান্ত বর্মনের নাম যোগ করা যেতে পারে। ২৮ অক্টোবর খুনের ঘটনার পর বারাসত আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। হাইকোর্ট আগাম জামিনের নিদেশ খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত।

    সেখানেও তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পর থেকে পলাতক রয়েছেন প্রশান্ত বর্মন। এরইমধ্যে রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করে প্রশাসন।