গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs বিধায়কের বাড়িতেই বুথ সভাপতিকে কোপ বিজেপি কর্মীর

    বিধায়কের বাড়িতেই বুথ সভাপতিকে কোপ বিজেপি কর্মীর

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিধায়কের বাড়িতেই বুথ সভাপতিকে কোপালেন বিজেপি কর্মী। রক্তারক্তিকাণ্ডটি ঘটেছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির সামনে।
    গুরুতর জখম অবস্থায় বুথ সভাপতি রামপ্রসাদ শিকদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের পাল্লা এলাকার বাসিন্দা বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদারের সঙ্গে বিজেপি কর্মী পলাশ ঢালির জমি সংক্রান্ত বিবাদ চলিিছল। জানা গিয়েছে পলাশের জমিতে ভাগে চাষ করেন রামপ্রসাদ। ভাগচাষের জমির টাকা নিয়েই দুইজনের বিবাদ। তারই বিহিত চেয়ে শুক্রবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে গিয়েছিলেন রামপ্রসাদ। কিছু পরেই সেখানে পৌঁছে যান পলাশও। অভিযোগ সেকানে রামপ্রসাদকে দা দিয়ে কোপায় পলাশ। গুরুতর জখম অবস্থায় রামপ্রসাদকে প্রথমে পাল্লা গ্রামীণ হাসপাতাল এবং পরে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার সময় বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন বিধায়ক স্বপন মজুমদার।