গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ঝুকেগা নেহি, ‘পুষ্পা’ অবতারে দিলজিৎ

    ঝুকেগা নেহি, ‘পুষ্পা’ অবতারে দিলজিৎ

    0
    151
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    দিলজিৎ দোসাঞ্ঝের শো মানেই বিতর্ক।মুম্বইয়ের শোও সেই বিতর্ক থেকে দূরে থাকল না। আর প্রতিবারের মতো বিতর্কের সূত্রপাত ঘটালেন দিলজিৎ নিজেই। অন্যান্য জায়গার মতো মুম্বইতেও এই শোয়ের জন্য কিছু কড়া বিধি নিষেধ দিয়েছিল প্রশাসন।

    যার মধ্যে রয়েছে মাদক বিক্রি, মদ্যপান। এমনকী, কনসার্টের আওয়াজের নিয়মও বেঁধে দিয়েছিল প্রশাসন। আর সেই বিধি নিষেধকে কড়া চোখ দেখিয়ে,মঞ্চ থেকেই দিলজিৎ জানান, একটা জিনিসই শিখেছেন। নিজের কাজটা করে যাও। দুনিয়া যদি বিষ দেয়, সেটা চেখে দেখলেও, অন্তরে আসতে দিও না। জীবনে প্রচুর ঝড় আসবে, কিন্তু নিজের অন্তরে সেই ঝড়ের প্রভাব ফেলতে দিও না। তাহলেই বাজিমাত হবে। আর তাই গোটা মুম্বইয়ে বলতে চাই। বাধা নিষেধ আসুক। দ্বিগুণ মজা দেবেন দর্শকদের। এর আগে কলকাতায় এসে তিলোত্তমার মন জিতেছিলেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝ।শোয়ের আগে হাওড়ার ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউজে ঢুঁ মেরে বাঙালিয়ানায় ডুব দিয়েছিলেন গায়ক। তাঁর এই কলকাতা ভ্রমণের ভিডিও সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। কলকাতার মানুষও দিলজিতকে খালি হাতে ফিরে যেতে দেননি। রেকর্ড ভিড় হয়েছিল গায়কের কলকাতার শোয়ে। তবে শুধু কলকাতা নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও দিলজিৎ অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল।চণ্ডীগড়েও একই দৃশ্য। কিন্তু দিলজিৎ সবার দিল জিতলেও, তাঁকে ঘিরে এত উন্মাদনা হলেও, দিলজিতের মন জয় করতে পারল না এদেশ। আর সেই কারণেই চণ্ডীগড়ের মঞ্চ থেকে দিলজিৎ সোজা বলে দিয়েছেন, আর কোনও দিন ভারতে কনসার্ট নয়! দিলজিতের এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।সোশাল মিডিয়ায় দিলজিতের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলেছেন,এদেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। আসলে এর নেপথ্যে রয়েছে অর্থর অভাব। লাইভ শো করার সময় স্টেজটা একেবারে মাঝখানে করতে। তাহলে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে। এটা যদি না হয়, তাহলে আর কোনওদিন ভারতে শো করবেন না।প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্ঝের দিল-লুমিনাটি শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা ছিল, ততটাই বিতর্কের শিরোনামে থেকেছে।লেমোনেড এবং পাঁচ তারা এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ।যার জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে।

    যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিৎ নিজেও।মঞ্চে উঠেই পাঞ্জাবি পপস্টার জানিয়েছিলেন,দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর শরাব পি গানটা গাইবে না।