গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বাবার পুরোন বাইকে সালমান খান

    বাবার পুরোন বাইকে সালমান খান

    0
    185
    ছবি সৌজন্যে : এক্স

    সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। কারণ,বর্তমানে লরেন্স বিশ্নোইদের নিশানায় রয়েছেন তিনি। এসেছে একের পর এক হুমকি।চলেছে তার বাড়ির সামনে গুলিবর্ষণ। নিরাপত্তা বাড়াতে তিনি কিনেছেন উন্নত মানের প্রযুক্তির বুলেটপ্রুফ গাড়ি।

    কিন্তু সেই গাড়ি ছেড়ে হঠাৎ বাবার পুরোনো বাইক ব্যবহার করছেন সালমান খান।মূলত কড়া নিরাপত্তার মাঝেই থাকেন সালমান। ফলে নিরাপত্তার মাঝেই চলছে ছবির কাজ।বিগবস ১৮-এর সঞ্চালনার কাজের সময়েও নিরাপত্তা থাকছে। কিন্তু হঠাৎ কড়া নিরাপত্তা ছেড়ে কেন বাবার পুরোনো বাইক চড়ছেন সালমান খান, প্রশ্ন ফ্যান ফলোয়ারদের।যেহেতু সিকান্দার –এর শ্যুটিং নিয়ে ব্যস্ত সালমান।এই ছবিতেই চমকে দেবেন সালমান খান। খবর, সেই দৃশ্যের জন্যই বাবার বহুকাল আগের একটি বাইকে চড়ছেন তিনি। এই বাইক সেলিম খানের জীবনে বিশেষ অর্থবহন করে বলেও জানা গেছে। সেই স্মৃতিকেই নিজের ছবিতে ফিরিয়ে আনবেন সালমান খান।উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে।

    সেই কৃষ্ণসারকেই পূজা করেন বিশ্নোইরা। তাই সালমান এখন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। নিরাপদে নেই তার ঘনিষ্ঠ পরিজনেরাও। এর আগে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছেন লরেন্স বিশ্নোই।