গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বিদায় বেলায় ‘চমক’ শীতের, ১৪ ডিগ্রিতে কলকাতার পারদ

    বিদায় বেলায় ‘চমক’ শীতের, ১৪ ডিগ্রিতে কলকাতার পারদ

    0
    53
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিদায় বেলায় শীতের চমক! আরও একবার ১৪ ডিগ্রির ঘরে নামবে কলকাতার পারদ! উত্তুরে হাওয়ায় দাপটে নামবে পারদ। সপ্তাহান্তে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
    সঙ্গে দক্ষিণের প্রায় জেলায় কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে ফের শীতের আমেজ বাড়বে। স্বাভাবিকের নিচে নামবে দিন ও রাতের তাপমাত্রা। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। মহানগরে সকালে ও রাতে শীত অনুভব হবে।
    পারদ পতনের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণের সব জেলায়।  অন্যদিকে ঘন কুয়াশা সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে।