
আবারও শান্তিনিকেতনে আক্রান্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায়। দিনে কয়েক আগেও ২ বার হুমকির মুখে পড়েছিলেন ওই আইনজীবী। গাড়ি থামিয়ে অনন্য রায়কে হুমকি দেওয়া হয়েছিল।
সেই বার ইলামবাজার এবং শান্তিনিকেতন থানায় এফআইআর হয়েছিল। এরপর রবিবার সকালে বোলপুরে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে এক দুষ্কৃতী হুমকি দেয়। তাঁকে বীরভূম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এরপর ইট দিয়ে হামলা চালানো হয়। ভয়ে সেখান থেকে তড়িঘড়ি শান্তিনিকেতন থানায় যান আইনজীবী অনন্য রায়।
তাঁর দাবি আদালতে মামলা পড়ার জন্য বেশকয়েকজনের সঙ্গে শত্রুতা জন্মেছে। সেই কারণেই সম্ভবত তাঁকে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে।









