গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata দ্রোহের গ্যালারিতে আন্দোলনকে ফিরে দেখা

    দ্রোহের গ্যালারিতে আন্দোলনকে ফিরে দেখা

    0
    145

    রক্তদান থেকে দ্রোহের গ্যালারি, আর জি কর কাণ্ডের  ৩ মাস পূর্ণ হওয়ার দিনে সকাল থেকেই প্রতিবাদে সামিল জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার স্মরণে শনিবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

    একইসঙ্গে এসএসকেএম, এনআরএস, মেডিক্যাল কলেজ, আর জি কর সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারিতে তিন মাস ধরে আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার তুলে ধরা হয়েছে। এছাড়াও বিচারের দাবিতে যেসব ব্যাজ তৈরি করা হয়েছে তাও তুলে ধরা হয়েছে দ্রোহের গ্যালারিতে।

    জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তারা যে সরে আসেননি, সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।

    ছবি  সৌজন্যে : নিজস্ব