গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি

    কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি

    0
    218
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নদিয়ার কালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলের বথ সভাপতি গাওয়াল শেখ। এছাড়াও গ্রেফতার করা হয়েছে গাওয়ালের ছেলে বিমল শেখকে।
    শুক্রবার সন্ধ্যায় হাবিবুলকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই তার বাবা গাওয়াল ও ভাই বিমলের হদিশ পায় পুলিশ। এরপর গভীর রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৯। সোমবার নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। বিজয়োল্লাসের মধ্যেই এক নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটে। বোমার আঘাতে মায়ের সামনে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্নার। তারপর থেকে দফায় দফায় চলছে বিক্ষোভ।
    স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই তদন্তে নামে পুলিশ।