গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ৪২ -এ থমকে কাঁটা লাগা গার্ল

    ৪২ -এ থমকে কাঁটা লাগা গার্ল

    0
    227
    ছবি সৌজন্যে :ফেসবুক

    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার জীবন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও কাঁটা লাগা গানে ঝড় তুলেছিলেন শেফালি।

    শোনা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শেফালির।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। এই মুহূর্তে মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।১৯৭২ সালের কাঁটা লাগা গানটি ২০০২ সালে রিমিক্স করেছিলেন ডিজে ডল।সেই ভিডিয়োয় প্রথম দেখা যায় শেফালি জ়ারিওয়ালাকে।সেই সময় তাঁর অভিব্যক্তি, বুকের ট্যাটু নিয়ে বিস্তর সমালোচনা হয়। কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছেও হঠাৎই অন্তরালে চলে যান শেফালি। নিজের ইচ্ছেয় কাজ কমিয়ে দিয়েছিলেন। নেপথ্যে ছিল এক জটিল রোগ। প্রায় ১৫ এই রোগ বহন করে চলতে হয়েছে শেফালিকে।শেফালি ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন সবমিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন মুঝসে শাদি করোগে ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন।বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে নাচ বালিয়ে-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা। ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময়ও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই কাঁটা লাগা-র দৌলতে। তারপর বিগ বস্ ১৩-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন ।এর মাঝেই ঘটে গেল অঘটন।শুক্রবার রাতে আকস্মিক ভাবে মৃত্যু হয় অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার। মৃত্যুর আগের দিন পর্যন্ত চেয়েছিলেন লোকে তাঁকে কাঁটা লাগা গার্ল বলেই চিনুক। এক সময় পর্দায় ঝড় তুলেছিলেন।একটি মিউজ়িক ভিডিয়ো, আর তাতেই তাবড় সব নায়িকাদেকে রীতিমতো টেক্কা দিয়েছিলেন শেফালি।এত সাফল্যের পর নিজেকে অন্তরালে সরিয়ে নেন অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালা। কী ভাবে মৃত্যু হল শেফারি জ়ারিওয়ালার, এখনও নিশ্চিত নয় পুলিশ। শনিবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি পারিবারের কোনও বিবৃতিও। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। এর আগে অবশ্য বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ৪২ বছরে অভিনেত্রীর।শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছোন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। হাসপাতাল বা পরিবারের তরফে শেফালির মৃত্যু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।সমাজমাধ্যমে শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ২০২১ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। এক সময় তাঁর সঙ্গে শেফালির সম্পর্ক ছিল বলে শোনা যায়।মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১ টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছোয় বলে দাবি।

    শনিবার ময়নাতদন্ত হবে কুপার হাসপাতালে। তার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল।