গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs বাংলার জিলিপি খেতে চাইছে বিজেপি : মুখ্যমন্ত্রী  

    বাংলার জিলিপি খেতে চাইছে বিজেপি : মুখ্যমন্ত্রী  

    0
    67
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলার জিলিপি খেতে চাইছে বিজেপি, তবে যতই চেষ্টা করুক তা কখনও সম্ভব হবে না। গঙ্গাসাগরের সভামঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    দিল্লির কোনও এক নেতাদের নেতা বলেছেন, লক্ষ্মীদের বাড়ি থেকে বেরতে দেবেন না ভোটের দিন। তিনি বলছেন লক্ষ্মীদের চেনেননি এখনও। এরা পাঁচালি পড়ে, এরা সৃষ্টিও করে। আজ শাসানি দিচ্ছে। এটা ক্রিমিনাল অফেন্স।
    ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে। ওরা করতে পারেন না এমন কিছু নেই। মানুষের নাম ভ্যানিশ করে দিচ্ছে। যে ৫৪ লক্ষের নাম বাদ দিয়েছে তাদের অধিকার ছিল ৭ নম্বর বা ৮ নম্বর ফর্ম ফিলাপ করার।‌ এখানকার বনবিবি উৎসব কী করে? এখানে রয়াল বেঙ্গল টাইগার আছে। এখানে কামড়াতে এলে উল্টে কামড় খাবে।
    নখ-কান মাথা সাইজ করে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তা, একবার কুমির-বাঘের সঙ্গে লড়াই করুক এখানে এসে। এখান মানুষ লড়াই করে বেঁচে থাকে। লড়াই মানুষের জীবন।