গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নিটকাণ্ডে জড়িত এনডিএ-র শরিক দলের বিধায়ক  

    নিটকাণ্ডে জড়িত এনডিএ-র শরিক দলের বিধায়ক  

    0
    117
    MLA of NDA partner party involved in net scandal
    MLA of NDA partner party involved in net scandal
    নিটের প্রশ্নফাঁসকাণ্ডে এবার নাম জড়িয়েছে উত্তরপ্রদেশে এনডিএ-র শরিক এসবিএসপি বিধায়ক বেদীরামের।সম্প্রতি নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে তাঁর নাম উঠে এসেছে।
    এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নাম জড়িয়েছিল বেদীরামের। একটি ভাইরাল ভিডিওর জেরে ফের চর্চায় উত্তরপ্রদেশের এই বিধায়ক। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ওই ভিডিওতে বেদীরামকে বলতে শোনা গিয়েছে যে, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলঙ্গানার মতো রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ তিনি বেশ কয়েকজন পরীক্ষার্থীকে সাহায্য করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে যে, তিনি একজন পরীক্ষার্থীকে টাকার বিনিময়ে পাস করিয়েছেন। তবে সেই পরীক্ষা বাতিল হলে তিনি দায়ী নন। কোন পরীক্ষার কথা তিনি বলছেন, তা স্পষ্ট না হলেও অনেকেই মনে করছেন বেদীরাম নিট পরীক্ষার কথায় বলছেন। এরপরেই হইচই শুরু হয়। এই নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সরবও হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, ভিডিওটি যদি সত্যি হয়, তবে প্রশ্নপত্র ফাঁসে বিজেপি সরকারের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।