গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সুপ্রিম নির্দেশে যাত্রা শেষ জেট এয়ারওয়েজের

    সুপ্রিম নির্দেশে যাত্রা শেষ জেট এয়ারওয়েজের

    0
    102
    আকাশে ফের ওড়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল। এবার জেট এয়ারওয়েজ-এর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের তরফে এর আগে জেট এয়ারওয়েজ-কে উজ্জীবিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পূর্ণ ঋণ পরিশোধ না করলেও, যাতে মালিকানা হস্তান্তর করা যায়, তার সপক্ষে সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তা প্রয়োগ করা যেহেতু আর সম্ভব নয়, তাই সম্পত্তি বিক্রিতে বিনিয়োগকারীদেরও রাখতে হবে, শেষ অবলম্বন হিসেবে। ঋণের ভারে দেউলিয়া হয়ে গিয়েছে দেশের একসময়ের অন্যতম বড় বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। ফলে প্রায় ২৫ বছর পর ২০১৯ সালের এপ্রিল মাস থেকেই বন্ধ হয়ে যায় উড়ান।
    সংস্থার কর্ণধার নরেশ গোয়েলের বিরুদ্ধেও একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া