
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার। পর্দা ও বাস্তবের লাস্যময়ী পরীর সৌন্দর্যে মুগ্ধ সবাই।
বাংলাদেশে অগণিত ফ্যান ফলোয়ার ক্রাশ পরীমনি। তবে তার ক্রাশ কে? উত্তরটা দিয়েছেন পরী নিজেই। জানিয়েছেন, তিনি হুটহাট ক্রাশ খান। তবে সেটা প্রকাশ করেন না।সাক্ষাৎকারে পরীমনিকে জিজ্ঞাসা করা হয়,তিনি অসংখ্য মানুষের ক্রাশ। কিন্তু তার ক্রাশ কে? তিনি ছেলেদের প্রতি ক্রাশ খান কি না। এ প্রশ্নে জবাবে পরীমনি বলেছেন, দুম করে একটা কি জানি হয়ে যায়।এটা আসলে জানি না। এটা খুব ডেঞ্জারাস। একা একাই ক্রাশ খাই আমি। একা একাই ভাবতে থাকি।একা একাই হিহি করতে থাকি। এদিকে ব্যক্তি জীবনে অসংখ্যবার আইনি ঝামেলায় জড়িয়েছেন নায়িকা পরীমনি। তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।তবে পরীমনি জানিয়েছেন, তিনি এসবে মজাই পান।
হাসতে হাসতে মজার ছলে নায়িকা পরীমনি বলেছেন,মজাই লাগে তাঁর। তবু তো লোকজন কিছু একটা করুক।মনে হয় পৃথিবীতে কোনো সাবজেক্ট না থাকলেও বাংলাদেশে একটা সাবজেক্ট রয়েছে পরীমনি। যা মন চায় করো।









