গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs চিকিৎসা গাফিলতিতে প্রসূতি মৃত্যু, ধুন্ধুমার

    চিকিৎসা গাফিলতিতে প্রসূতি মৃত্যু, ধুন্ধুমার

    0
    74
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চিকিৎসা গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যুতে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়।
    এই ঘটনার পরই নার্সিংহোম চত্বরে ব্যাপক ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতার পরিবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ২২-র পিঙ্কি খাতুন। বাড়ি সুজালি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে প্রসব যন্ত্রণায় সোমবার রাতে রামগঞ্জে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্য। রাতে সিজারের পর এক পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি মহিলা। পরিবারের লোকজনের অভিযোগ সিজারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার সকালে ওই প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা‌।
    এরপর পরিবারের সদস্যরা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।