
পহেলগাঁও কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠকে বসেছেন বুধবার। ক্যাবিনেট অন সিকিউরিটি এবং ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও ক্যাবিনেট কমিটি অন ইকনমিক অ্যাফেয়ার্স-র সঙ্গে গোপন ও অতি জরুরিকালীন পরিস্থিতিতে আলোচনা করে থাকেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবারই আরও একটি শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী দেশের বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতের রণকৌশল ঠিক করতে। সূত্রে খবর, ওই বৈঠকের বাহিনীর কর্তাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কাশ্মীরে জঙ্গি হানার যোগ্য জবাব দিতে হবে, এটাই দেশের সংকল্প।
প্রধানমন্ত্রীর কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পাওয়ার পর কখন, কীভাবে প্রত্যাঘাত তা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বাহিনীর কর্তারাও।








