
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তীব্র হতেই তৎপর হয়ে উঠেছে আমেরিকা। দুই দেশকেই আপাতত ধীরে চলো নীতি অনুসরণের পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্রমি ক্রুশ বলেছেন, ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ে হোয়াইট হাউসের যোগাযোগ আছে। লাগাতার কথা হচ্ছে নয়া দিল্লি ও ইসলামাবাদের কর্তাদের সঙ্গে। আমেরিকা চায় দুই দেশ আলোচনায় বসুক। সংঘাতের পথ এড়াক। আমেরিকা নিজেদের মতো করে যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাবে, জানিয়েছেন মার্কিন মুখপাত্র।
তিনি আরও জানিয়েছেন, শুধু দুই দেশের সঙ্গে আলোচনাই নয়, একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক স্তরে আলোচনা চালানো হচ্ছে যাতে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে না পড়ে।








