
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের তদন্তে নেমে জঙ্গলের মূল ঘটনাস্থল আগেই ঘিরেছিল তদন্তকারীরা। নির্যাতিতার সহপাঠী এবং এক অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নিমাণও করা হয়েছিল।
বহস্পতিবার প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলের আরও ৫০ মিটার এলাকা নতুন করে কর্ডন করা হয়েছে। ১০ অক্টোবর ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পরে ঘটনাস্থল ঘিবেছিল পুলিশ। যা নিয়ে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা। কিন্তু পরানগঞ্জ জঙ্গলের ৫০ মিটার এলাকা নতুন করে কর্ডন করা নিয়ে চর্চা শুরু হয়েছে।
বিজড়া গ্রামের বাসিন্দা আবু জাফর মল্লিক বলেছেন এই ঘটনায় গ্রামের মানুষ লজ্জিত। তিনিও এই রাস্তা দিয়ে রোজ কাজে যান। মাঝেমধ্যে চুরি-ছিনতাই হয়। গ্রামের ছেলেরা ঘটনায় জড়িত থাকলে তাদের শাস্তি হওয়া উচিত।








