
ছেলেধরা সন্দেহে নদিয়ার নাকাশিপাড়ায় যুবককে গণপিটুনি। খবর পেয়ে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর হামলা করে উত্তেজিত জনতা।
কোনও মতে এলাকা ছেড়ে পালিয়ে যায় পুলিশ। পরে বিশালপুলিশবাহিনী গিয়ে ১১ জনকে গ্রেফতার করে। জনা গিয়েছে বৃহস্পতিবার রাতে নাকাশিপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক যুবককে আটক করে স্থানীয়রা। কথাবার্তায় অসঙ্গতি হওয়ায় ওই যুবককে মারধর শুরু করে। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ গেলে কার্যত তাড়া করে উত্তেজিত জনতা। কোনওক্রমে ওই এলাকা থেকে পালিয়ে যায় পুলিশ।
পরে বিশালপুলিশবাহিনী গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। গণপিটুনি, পুলিশের ওপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে।









