গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ২৪ বছর পর উত্তর কোরিয়ায় পুতিন  

    ২৪ বছর পর উত্তর কোরিয়ায় পুতিন  

    0
    927
    Putin in North Korea after 24 years
    Putin in North Korea after 24 years
    ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সকালে সুনন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন রাশিয়ার প্রেসিডেন্ট।
    বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। রাশিয়ার স্টেট নিউজ এজেন্সি দুই রাষ্ট্রনেতার ভিডিও প্রকাশ করেছে। স্থানীয় সময় হিসেবে এদিন দুপুরে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। ২ বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। এই অবস্থায় ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরে দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ে চুক্তি হতে পারে বলে আশঙ্কা আমেরিকা ও তার মিত্র দেশগুলির। যদিও রাশিয়া জানিয়েছে, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হবে। ১৯৬১ সালের পুরনো চুক্তি বদলে ফেলা হবে। সেই চুক্তিতে স্বাক্ষর করার পর রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দুই দেশের মধ্যে কেউ আক্রান্ত হলে পরস্পরের পাশে দাঁড়াবে রাশিয়া ও উত্তর কোরিয়া।রাশিয়ার প্রেসিডেন্টের এই সফর নিয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে যা প্রয়োজন, সেগুলি যেসব দেশ দিতে পারবে, তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে রাশিয়া।