গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment সুস্মিতার সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন রোহমান

    সুস্মিতার সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন রোহমান

    0
    122
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা সেন। তারপর ললিত মোদির সোশ্যাল মিডিয়ায় ধুমকেতূর মতো উত্থান হয় প্রাক্তন মিস ইউনিভার্সের।

    প্রকাশ্যে সুস্মিতাকে ভালোবাসার কথা জানান বিতর্কিত প্রাক্তন আইপিএল কর্তা। যদিও নীরব ছিলেন সুস্মিতা। এর মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সুস্থ হয়ে ফিরেছেন কাজেও। সেই থেকেই তার সঙ্গে আবার দেখা যাচ্ছে রোহমান শলকে। যদিও প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে সুস্মিতা আর কোনও সম্পর্কে নেই, সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবু বিভিন্ন সময় সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গে দেখা যায় প্রাক্তন প্রেমিক রোহমানকে। এই নিয়ে বলিপাড়ার অন্দরে যথেষ্ট ফিসফাস রয়েছে।আসলে এখন তাদের মাঝে কোন ধরনের সম্পর্ক রয়েছে? নেটমহলে এমন প্রশ্ন প্রায়ই উঠে। এবার নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন রোহমান। ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা-রোহমানের। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে সুস্মিতা লিখেছিলেন, আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম… ভালবাসাও থেকে যাবে।সে কথাই রাখছেন সুস্মিতা! এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমান বলেছেন, তাঁদের সম্পর্কটা ডাল-ভাতের মতো। তাঁরা একে অপরকে ভীষণ ভালভাবে বুঝতে পারেন। তাই লোক কী বলে তা পাত্তা  দেন না। আর রোহমান রোজ অনেক কিছু শেখেন সুস্মিতার থেকে। সম্পর্ক ভেঙে গেলে বন্ধুত্ব ভেঙে যায় মানেন না। রোজ দেখা হয় তেমন নয়, রোজ কথা হয় তেমন নয়। কিন্তু পরিবার,যখনই দরকার পড়বে রোহমান, সুস্মিতাদের পাশে আছেন।অন্যদিকে,সুস্মিতা বরবারই নিজের সময় তুলনায় অনেকটা এগিয়ে, চলতি ধ্যানধারণা বরাবরই ভেঙেছেন তিনি।

    জীবন বেঁচেছেন নিজের শর্তে। জীবন সঙ্গী এসেছে কিন্তু সুস্মিতা নিজেই জানিয়েছেন, এমন কাউকে পাননি যার সঙ্গে তিনি মনে করতে পারনে না বাকি জীবনটা কাটাতে পারবেন।