গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment পুষ্পা টু’: ক্ষোভ ঝাড়লেন জাহ্নবী

    পুষ্পা টু’: ক্ষোভ ঝাড়লেন জাহ্নবী

    0
    121
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অগ্রিম বুকিং থেকে ছবি রিলিজ বক্স অফিসের একের পর এক বাজিমাত করছেন পুষ্পা টু। মুক্তির প্রথমদিনে কেবল ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে পুষ্পা টু ছবিটি।

    সকলেই যখন এই সিনেমা নিয়ে মেতে উঠেছে তখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের একটি পোস্ট। পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিয়েছেন জাহ্নবী। পুষ্পা টু-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে,বাকি সব সিনেমা এই মুহূর্তে ফিকে বলা চলে। এরই মধ্যে ২০১৪ সালের ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার-পুনরায় মুক্তি পেলেও এই মুহূর্তে ভারতে কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে।কারণ আল্লু অর্জুন এবং রাশমিকা সিনেমা পুষ্পা টু-এর নির্মাতারা সপ্তাহান্তের সমস্ত স্ক্রিন বুক করে রেখেছেন।সেই কারণে ইন্টারস্টেলার-এর ফ্যানরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময়ই পুষ্পা টু-এর পাশে দাঁড়িয়েছেন জাহ্নবী। প্রশ্ন তুলেছেন, দেশের সিনেমা ছেড়ে পাশ্চাত্য ছবি নিয়ে কেন এত মাতামাতি ফ্যানদের? ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন, পুষ্পা টু-ও তো সিনেমা। কেন পশ্চিমের মূর্তিপূজায় এত আচ্ছন্ন থাকব? নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এই ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।জাহ্নবীর মন্তব্যে কেউ কেউ যেমন তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তেমনই অনেকের আবার ভিন্ন মত।

    পুষ্পা টু ইতিমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এই সিনেমাকে।সুকুমার পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন আল্লু ও রাশমিকা।