গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment হাওয়া’র রেকর্ড ভাঙছে বনলতা এক্সপ্রেস

    হাওয়া’র রেকর্ড ভাঙছে বনলতা এক্সপ্রেস

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আঠারো দিন পেরিয়ে বাংলাদেশে এবার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে শীর্ষস্থানে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমা। মুক্তির পর থেকেই দেশে ও দেশের বাইরে দাপিয়ে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি।

    প্রযোজনা সূত্রে জানা গিয়েছে, ঈদের সিনেমার মধ্যে এটি এখন দর্শক চাহিদার পাশাপাশি আয়েও শীর্ষে রয়েছে। মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে।দেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে। শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে এক লাখ ৫৪ হাজার ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় আরো বেশি।সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো থেকে জানা গিয়েছে, প্রথম সপ্তাহে আমেরিকা ও কানাডা থেকে ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে।এর মধ্যে আমেরিকা থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি। এর বাইরে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। এর মধ্যে ব্রিটেন থেকে ১৪ হাজার ২১৮ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে আয় করেছে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার। সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ,বাংলাদেশে হাওয়া সিনেমার রেকর্ড ভেঙে নর্থ আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশনের বাংলা সিনেমা হতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস।

    উল্লেখ্য সাহিত্যিক হুমায়ূন আহমেদের, কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন প্রমুখ।