
বিহারের পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ’কে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারে আসন্ন নির্বাচনে লড়াই করার সম্ভাবনা ছিল রাজকুমারের।
বুধবার রাতে মুন্নাচক এলাকায় তাঁর উপর অতর্কিতে হামলা চালায় দুই যুবক। অভিযোগ, গুলিতে ঝাজরা করে দেওয়া হয় তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজকুমার। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী এটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে।
কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি নিয়ে বিবাদের জেরেই এই হ্ত্যাকাণ্ড।








