গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ঘূর্ণাবর্তের জেরে টানা দুর্যোগ দক্ষিণবঙ্গে, কলকাতাও

    ঘূর্ণাবর্তের জেরে টানা দুর্যোগ দক্ষিণবঙ্গে, কলকাতাও

    0
    79
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা।
    হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা আপাতত অবস্থান বদল করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়া, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও।সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
    অন্যদিকে, সপ্তাহভর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।