
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্টধর্মের উৎসব ইস্টার উপলক্ষে ইউক্রেন যুদ্ধে বিরতির ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, এই একতরফা যুদ্ধবিরতি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার রাত ১২টা পর্যন্ত চলবে।
তারা আরো বলেছে, রাশিয়া আশা করছে, ইউক্রেনও ইস্টারের এই সময়কালে পাল্টা হামলা বন্ধ রাখবে।









