গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইয়েমেনে নিরাপত্তা নিশ্চিতে সৌদির উদ্যোগ

    ইয়েমেনে নিরাপত্তা নিশ্চিতে সৌদির উদ্যোগ

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধের কবলে পড়া ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে সৌদি আরবের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী,ইউএই।

    একই সঙ্গে ইয়েমেনের স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আমিরশাহীর পররাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে,সৌদি আরব জানায়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেন বর্তমান উত্তেজনা ও সংঘাত থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করে। সম্প্রতি এই উত্তেজনার সুযোগ নিয়ে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সৌদি আরব বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে দখলকৃত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। চলতি মাসে তেলসমৃদ্ধ হাজরামাউত ও আল মাহরা গভর্নরেট দখলের পর এই আহ্বান জানানো হয়, যা হুতি বিরোধী শাসক জোটের ভেতরে বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের সব পক্ষের সংযম ও পারস্পরিক সহযোগিতা জরুরি। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

    রিয়াদ আরও জানিয়েছে, মধ্যস্থতামূলক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার লক্ষ্য এসটিসি বাহিনীকে হাজরামাউত ও আল মাহরা থেকে তাদের পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং সামরিক ক্যাম্পগুলো জাতীয় শিল্ড বাহিনীর কাছে হস্তান্তর করা। সৌদি আরব আশা প্রকাশ করেছে, বিচ্ছিন্নতাবাদীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে পিছু হটবে, যাতে দেশটিতে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়।