
৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই ট্রেনের মধ্যেই দরদর করে ঘেমে নেয়ে স্নান রেল নিত্যযাত্রীরা। শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছে বহু লোকাল ট্রেন।
যারফলে শনিবার সপ্তাহান্তেও অফিসের জন্য বেরিয়েও গন্তব্যস্থলে পৌঁছতে সঠিক কতটা সময় লাগতে পারে তা জানতে পেরে কার্যত দিশেহারা অবস্থা নিত্যযাত্রীদের। শিয়ালদহ ঢোকার আগে দাঁড়িয়ে একাধিক ট্রেন। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে শিয়ালদহের দিকে হাঁটা লাগিয়েছেন।শিয়ালদহ ১ থেকে ৫ নং প্লাটফর্মের আধুনিকীকরণের জন্য চূড়ান্ত ভোগান্তি শিকার শিয়ালদহ মেন এবং উত্তর শাখার নিত্যযাত্রীরা। অফিসের ব্যস্ত সময়ে অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন যদি বা আসছে তাতে তিল ধারণের জায়গা নেই। দরজার বাইরেও ঝুলছেন যাত্রীরা। ফলে ভিড়ের চাপে অনেকেই ট্রেনে উঠতে পারেন নি। বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। যারফলে বাসগুলিতে প্রচণ্ড ভিড়। ব্যারাকপুর এবং সোদপুরে অটো পেতে লম্বা লাইন মানুষের। নিত্যযাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে, তা কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে জানানো হয়নি। শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শিয়ালদহ স্টেশনে কাজ চলায় কিছু রেল বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে পরিস্থিতি ততটাও খারাপ নয়। তবে নিত্যযাত্রীদের দাবি, শুক্রবারের থেকে শনিবারের পরিস্থিতি আরও খারাপ। আরও ভিড় বেড়েছে স্টেশনগুলিতে। ট্রেনে চাপতে কালঘাম ছুটে যাচ্ছে।









