গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দুরন্ত প্রত্যাবর্তন, ১২০০ পয়েন্ট উত্থান সেনসেক্সের

    দুরন্ত প্রত্যাবর্তন, ১২০০ পয়েন্ট উত্থান সেনসেক্সের

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    একদিনের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার পরপরই প্রায় ১২০০ পয়েন্ট উত্থান হয়েছে সেনসেক্সের। উন্নতি হয়েছে নিফটিতেও। একলাফে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৭৪ হাজারের ঘরে ২২ হাজার ৫০০ পেরিয়ে গিয়েছে নিফটির সূচক। সোমবার যে সংস্থাগুলির বিপুল ক্ষতি হয়েছিল, কামব্যাক করতে পেরেছে তাদের অনেকেই।
    এসএন্ডপি বিএসই সেনসেক্স ১ হাজার ২১৭ দশমিক সাত আট পয়েন্ট বেড়ে ৭৪ হাজার ৩৫৫ দশমিক ছয় আট-এ গিয়ে দাঁড়িয়েছে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিকটি৫০ সূচক ৩৮০ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৫৪২ দশমিক ১ পয়েন্টে পৌঁছে যায়।
    এদিন বাজারের টপ গেনারদের তালিকায় ছিল বিজয়া ডায়গনস্টিক সেন্টার, চোলামান্ডালাম ফিনান্সিয়াল হোল্ডিংস, অউথম ইনভেস্টমেন্ট, টাইটান কোম্পানি, পিজি ইলেকট্রোপ্লাস্ট সহ আরও কয়েকটি কোম্পানি। ক্ষতি হয়েছে ডেলহিভারি, জেএসডব্লিউ হোল্ডিংস, সারদা এনার্জি এন্ড মিনারেলস এর মতো সংস্থা।