
স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে খোদ সরকারি হাসপাতালের নজরদারি। এসএসকেএমে এত সিসিক্যামেরা, মনিটরিং কোথায় প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরপর বিভিন্ন হাসপাতালে অপরাধের ঘটনা নিয়ে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠক চলকালীন ফোনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রশ্ন তুলেছেন এসএসকেএম-এ এত সিসি ক্যামেরা, তারপরেও কোথায় মনিটরিং। মনিটরিং হলে পুরুষ শৌচালয়ে কী করে ওই নাবালিকাকে নিয়ে যেতে পারল। পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন নিরাপত্তারক্ষী নিয়োগের আগে নজর দিক সংস্থাগুলো। একবার সাসপেন্ড হওয়ার পর অভিযুক্ত কীভাবে একই সংস্থায় ফের যোগ দিয়ে অন্য হাসপাতালে যেতে পারে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ওয়ার্ডে সতর্ক থাকতে হবে রোগীদের, দরকারে সমাধান করতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন হাসপাতালে সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে।
এসএসকেএম-র ঘটনায় বুধবার দুপুরের ওই ঘটনায় ইতিমধ্যেই অমিত মল্লিক নামে বছর ৩৪-র ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।








