
সংবিধানের ঘোষিত অধিকার পালনে বাধা দিচ্ছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংবিধান বর্ণিত সব ধর্মের অধিকার রক্ষায় আলোচনার দাবিতে তারা যখন বিধানসভায় সরব হয়েছেন তখন স্পিকার যে যুক্তি দিয়েছেন তা কার্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুভেন্দু অধিকারীর অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাদের উত্থাপিত বিষয়টি নিয়ে সংবিধান দিবসে আলোচনা উত্থাপিত করা হয়েছে। তার পুনরাবৃত্তির প্রয়োজন নেই।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের অধিকারক্ষার যে কথা সংবিধানে রয়েছে তা প্রয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে।









