গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আদালতে আত্মসমর্পণ, জামিন পরীমণির 

    আদালতে আত্মসমর্পণ, জামিন পরীমণির 

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশের ব্যবসায়ীকে মারধর-খুনের হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ অভিনেত্রী এবং তাঁর পোশাক শিল্পী বোগদাদী জিমির বিরুদ্ধে বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির মামলা দায়ের করেছিলেন।
    রবিবার সেই মামলায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত পরীমণি ও বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এরপরেই সোমবার আইনজীবী নীলাঞ্জনা রিফাতকে সঙ্গে নিয়ে আইনি প্রক্রিয়া মেনে আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর জামিন মঞ্জুর করেছেন। ফলে আপাতত এই মামলায় স্বস্তিতেই নায়িকা।এর আগে একাধিকবার ঢাকার সিজেএম আদালত পরীমণিকে সশরীরে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি এড়িয়ে যান। ২০২২ সালের ১৮ জুলাই ঢাকা আদালতে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। অভিনেত্রীর বিরুদ্ধে ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে স্নানঘর ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে মদ্যপান পান করেন।
    রাত ১টা ১৫ মিনিট নাগাদ ক্লাব থেকে বেরানোর সময় পরীমণি তাঁকে ডেকে একটি মদের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় অভিনেত্রী তাঁকে কুমন্তব্য করেন বলেও অভিযোগ। ব্যবসায়ীর দাবি, বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে, পরীমণি একটি কাচের গ্লাস ছুড়ে মারেন।