গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International সিন্ডিকেট ‘না’, প্রথম ভাষণে হুঙ্কার তারেকের

    সিন্ডিকেট ‘না’, প্রথম ভাষণে হুঙ্কার তারেকের

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স
    সমস্ত অনাচারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণেই কঠোর হুঙ্কার দিয়েছেন তারেক রহমান। বিএনপি-র নির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিধি বেঁধে দিয়েছেন তিনি।
    সমস্ত ব্যবসায়ীর উদ্দেশে জিনিসের দাম নিয়ন্ত্রণে এবং সাধারণের সাধ্যের মধ্যে রাখার বার্তা দিয়েছেন। বলেছেন, রমজানের পবিত্রতার স্বার্থে এই মাসটিকে মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণের নাগালের বাইরে চলে না-যায়, তা নিশ্চিত করতে হবে।
    সিন্ডিকেটের বিরুদ্ধে বার্তা দিয়ে তারেক বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিএনপি-র সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপি সকল ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। বাংলাদেশে নির্বাচনী প্রচারের সময় থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বার্তা দিচ্ছিলেন তারেক রহমান।