গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান

    ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান

    0
    220
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক ও গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস অ্যাপসের উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। ঢাকা থেকে আমাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের গ্রামের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
    কিশোর নাবিল এবং তার টিমের আরও দুই সদস্যের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।
    গবেষণা কাজে মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।