
কারুর পদপিষ্ট মামলায় দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে সিবিআই দফতরে পৌঁছলেন অভিনেতা ও টিভিকে প্রধান থালাপতি বিজয়।
জেরার মুখে পড়েছেন তার ড্রাইভার, টিভিকে দলের কর্মীরা ও বেশ কিছু পুলিশ আধিকারিকও। গত ১২ জানুয়ারি প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সূত্রের খবর , অভিনেতাকে মঙ্গলবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তিনি ‘পোঙ্গল’ উৎসব থাকার কারণ দেখিয়ে দিনটি পরিবর্তন করার জন্য আর্জি জানান।
টিভিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি করা হলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআই এসআইটির কাছ থেকে মামলাটি গ্রহণ করেছেন। উল্লেখ্য, ২০২৫ এর ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে বিজয়ের একটি সভায় ৪১ জন পদপিষ্ট হয়ে মারা যায় , আহত হয় ৬০ জনেরও বেশি। যার মধ্যে ৯ জন শিশু ছিল।









