গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

    হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

    0
    77
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
     হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কেন্দ্র জেড বা ওয়াই, যে ক্যাটেগরিরই নিরাপত্তার অনুমতি দিক, তার খরচ বহন করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজেই।
    এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আসলে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে বারবার হুমকি পাচ্ছেন হুমায়ুন কবির। তার উপর মসজিদ নির্মাণ নিয়ে তো ধমক-চমক রয়েছে। এই প্রেক্ষিতেই নিজের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যদিও ভরতপুরের তৃণমূল কংগ্রেস সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বক্তব্যে তখন সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। বিধায়কের নিরাপত্তা সংক্রান্ত আবেদন শুনে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে উচ্চ আদালত।
    বিধায়ক হিসেবে তিনি যে পুলিশের নিরাপত্তা পান তা যথেষ্ট নয়। তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। এরপরই হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে হুমায়ুন কবীরকে দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করতে হবে।