
স্বচ্ছ সৌর কোষ ব্যবহার করে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করতে পারে এমন এক সৌর প্যানেল তৈরি করেছেন গবেষকরা। এ উদ্ভাবনটি করেছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সিটিসোলার প্রকল্পের আওতাধীন গবেষকদের একটি দল।তাদের দাবি, রিনিউএবেল বা পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি দেবে এই সাফল্য। যার ফলে আকাশচুম্বী ভবনের বিভিন্ন জানালা বা কাচের অংশকে সৌর প্যানেলে রূপান্তর করে সেগুলোকে বিদ্যুৎ কেন্দ্র হিসেবে কাজ করার সুযোগ করে দেবে এটি।
সৌর প্যানেলটি তৈরির জন্য প্রচলিত অলৌকিক উপাদান পেরোভস্কাইটের সঙ্গে জৈব সৌর কোষের সংমিশ্রণ করে ১২.৩ শতাংশ ক্ষমতা পেয়েছেন বিজ্ঞানীরা, যা প্রায় বাণিজ্যিক সৌর কোষের কাছাকাছি।এর ফলে,আধুনিক বিভিন্ন অফিস ভবনের সামনের বড় কাচের বিভিন্ন অংশকে অতিরিক্ত স্থান বা বিশেষ কাঠামোতে পরিবর্তন করা ছাড়াই এগুলোকে এখন বিদ্যৎ তৈরিতে ব্যবহার করা যেতে পারে,আর এটি নতুন বাজার তৈরি বিশাল এক সুযোগ এনে দিতে পারে।
গবেষকরা বলছেন, জৈব স্তরের সঙ্গে পেরোভস্কাইটের সংমিশ্রণটি সৌর কোষকে নিয়ার ইনফ্রারেড ও নিয়ার আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনী আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে সাহায্য করে, যার ফলে দৃশ্যমান বর্ণালী থেকে আলো সহজেই এতে প্রবেশ করতে পারে।









