
ভাঙড়, মালদা, বীরভূম- তিন জায়গা নৃশংস খুন তৃণমূল নেতাদের। এই আবহেই এবার হলদিয়ায় তৃণমূল নেতাকে খুনের হুমকির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
হলদিয়ার চৈতন্যপুরে প্রকাশ্যে রাস্তায় তৃণমূল নেতা পার্থ বটব্যালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, হেলমেট পরা দু’জন বাইকচালক তাকে রাজনীতি ছাড়ার হুমকি দেয় ও গালিগালাজ করে। সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থবাবু সুতাহাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, আগেও বহুবার এমন হুমকি পেয়েছেন। তাঁর দাবি, বিরোধীরা দুষ্কৃতিদের দিয়ে তৃণমূল নেতাদের ভয় দেখাচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীদের ষড়যন্ত্রে ভয় দেখানোর রাজনীতি।
তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় আবারও নতুন মোড়। উত্তর কাশিপুর থানার পুলিশ এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে। এর ফলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল চারজনে।









