গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur হুমায়ুন-তৃণমূল হাতাহাতি তপ্ত নওদা, ডোমকলও

    হুমায়ুন-তৃণমূল হাতাহাতি তপ্ত নওদা, ডোমকলও

    0
    1326
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রথম দফার নির্বাচনে বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তি দিকে দিকে। মুর্শিদাবাদের নওদায় আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা প্রার্থী হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হাতাহাতির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠি বাঁশ নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

    ভাঙচুর করা হয় গাড়িতে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। শেষে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়েন তিনি। ভোটের সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নওদা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই হুমায়ুন কবির এবং তার অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি, ধস্তাধস্তি চলে। একে অপরের বিরুদ্ধে স্লোগান, হুমকি দিতে শোনা যায়।প্রথম দফার নির্বাচনে বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তি দিকে দিকে। মুর্শিদাবাদের নওদায় আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা প্রার্থী হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হাতাহাতির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি। একে অপরের বিরুদ্ধে স্লোগান, হুমকি দিতে শোনা যায়। হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সফিউরজ্জামান একে অপরের দিকে তেড়ে যান। কোনওভাবে সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। হুমায়ুন কবিরের কনভয়ের সামনে বসে পড়েন তৃণমূল কর্মীরা। লাঠি নিয়ে তাড়া করে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে রাতভর হামলার প্রতিবাদে রাস্তায় চেয়ার নিয়ে বসে বিক্ষোভ দেখাতে থাকেন হুমায়ুন কবির। উল্টো দিকে জমায়েত করে তৃণমূল কর্মীরা। এদিকে ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য মেলেনি বলে অভিযোগ। এদিকে এদিকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ফতেপুরে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

    শিলিগুড়িতে বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপি কর্মীদের জমায়েতের অভিযোগ তুলেছে সিপিএম। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজন। ছড়ায় শিলিগুড়ির জগদীশচন্দ্র বিদ্যাপীঠে। আসানসোলে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকানোর অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বেশকিছুক্ষণ বচসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।