
এবার আমেরিকার বাণিজ্যিক-ভৌগোলিক পরিসর বাড়াতে পানামা খাল ও গ্রিনল্যান্ড কেনার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মেক্সিকো উপসাগরের নাম বদলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।
এরপরেই ফ্লরিডা রিসর্টে সাংবাদিক বৈঠকে মার্কিন হবু প্রেসিডেন্ট বলেছেন, তিনি পানামা এবং গ্রিনল্যান্ডের ক্ষেত্রে সামরিক ও অর্থনৈতিক বলপ্রয়োগ করবেন কিনা কোনও নিশ্চয়তা দিতে পারবেন না। তবে তিনি এটা বলতে পারেন, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমেরিকার পানামা খাল এবং গ্রিনল্যান্ড প্রয়োজন। অন্যদিকে, আমেরিকার উত্তরের প্রতিবেশী কানাডার সঙ্গে আমেরিকার সামরিক সহায়তা এবং বাণিজ্য ঘাটতি নিয়ে বিরক্তি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁরা ভাল প্রতিবেশী ছিলেন। কিন্তু তা চিরকাল তো চলতে পারে না। এমনকি, আমেরিকা যদি কানাডার দখল নেয়, তা হলেও গুরুতর কিছু হবে না বলে জানিয়েছেন তিনি।
আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রথম মেয়াদেই দেশের পরিসর বাড়াতে কানাডার উত্তরপূর্বে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু স্বশাসিত দ্বীপের উপর ইউরোপীয় দেশ ডেনামার্কের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।








