গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs উদ্যোগপতি হতে চায় মাধ্যমিকে দশম রাহুল রিক্তিরাজ

    উদ্যোগপতি হতে চায় মাধ্যমিকে দশম রাহুল রিক্তিরাজ

    0
    94
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাহুল রিক্তিরাজ। জয়নগর ট্রেনিং হাইস্কুলের এই ছাত্র মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে। পরিবার চায় রাহুল চিকিৎসক পেশা বেছে নিক। রাহুলের ইচ্ছা উদ্যোগপতি হওয়ার।

    দেশের অর্থনীতি হাল ফেরানো তাঁর মূল লক্ষ্য। যদিও তাঁর মা চায় ছেলে চিকিৎসক হোক, কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রাহুল। ৭০০ এর মধ্যে ৬৮৬ তে খুশি নয় রাহুল। আরও ভাল ফলের আশা করেছিল। বরাবরই ক্লাসে প্রথম হয়েছে। ওই স্কুল থেকে আগেও এক শিক্ষার্থী মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছিল। জঙ্গি হানা, শিক্ষকদের চাকরি চলে যাওয়া-সবকিছু নিয়েই ওয়াকিবহাল।

    শিক্ষকদের চাকরি চলে যাওয়া নিয়ে তাঁর বক্তব্য, সমাজে শিক্ষকতার সম্মান সর্বোচ্চ হওয়া উচিত। যাঁরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তাঁদের প্রতি আরও সম্মান দেখানো দরকার।