
ইরানের রাজধানী তেহেরানের জলসঙ্কট পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং চলতি গ্রীষ্মের শেষ নাগাদ শহরের রিজার্ভারগুলোতে একফোঁটাও জল থাকবে না। দেশবাসীকে সতর্ক করে ওই আশঙ্কার বাণী শুনিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জলসঙ্কট মোকাবিলায় সরকার সপ্তাহে অতিরিক্ত একটা ছুটির দিন চালুর বা দীর্ঘ সাপ্তাহিক ছুটি দেওয়ার পরিকল্পনা করেছিল, যাতে জলের চাহিদা কিছুটা কমানো যায়, তবে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা কার্যকর করা হয়নি।
বর্তমানে ইরান প্রচণ্ড গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ জলসংকট ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। তেহেরানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ওই জলসঙ্কটের জন্য মূলত খরার প্রভাব ও অতিরিক্ত জলখরচই দায়ী।









