
বছর শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার তাপমাত্রা ১৪.৯ ডিগ্রিতে নেমেছে। যা স্বাভাবিকের থেকে দশমিক ৪ ডিগ্রি বেশি।
শুকনো আবহাওয়া থাকার কারণে আগামী কয়েকদিন ক্রমশ কমবে কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা। আবহাওয়া দফতরসূত্রে খবর এমনই। ফলে বছর শেষে জাঁকিয়ে শীত অনুভব করবে রাজ্যবাসী। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নামতে শুরু করেছে। ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পশ্চিমের জেলার তাপমাত্রা রয়েছে।
আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। উত্তরবঙ্গেও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে খবর।








